রঘুনাথপুর ১: পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে রাঙামাটি মোড়ের অদূরে মোটর বাইক নিয়ে গাছে ধাক্কা,গুরুতর আহত যুবক
মহা সপ্তমীর রাত্রে পুরুলিয়ার পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে রঘুনাথপুর থানার অন্তর্গত রাঙামাটি মোড়ের অদূরে রাস্তার পাশে থাকা একটি গাছকে ধাক্কা মারল এক মোটর বাইক চালক। ঘটনায় ঐ মোটর বাইক চালক গুরুতর আহত হয়।ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ ঐ যুবকটিকে স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। তার অবস্থা সংকট জনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।পুলিশ ঐ যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।