মাটিগাড়া: শিলিগুড়ির দুর্গোৎসবে ‘প্রথা’ থিমে নারীর বিরুদ্ধে কুপ্রথার প্রতিবাদ
দাদাভাই স্পোর্টিং ক্লাবের ৪৫তম দুর্গোৎসবের থিম ‘প্রথা’। নারীর উপর দীর্ঘদিন ধরে চলা সমাজের কুপ্রথা ও অত্যাচারের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিচ্ছে তারা। পুজোর মণ্ডপসজ্জা ও শিল্পে উঠে এসেছে মেয়েদের বাধ্যতামূলক পর্দা ও কঠোর বিধিনিষেধের বাস্তবতা।