পুরুলিয়া ১: বুলডোজারের ভয়: প্রশাসনের উচ্ছেদের আগেই নিজে থেকেই দোকান সরাচ্ছেন বাসস্ট্যান্ডের হকাররা
বাসস্ট্যান্ডের প্রবেশপথ সচল করতে এবং যানজটমুক্ত করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। আর সেই হুঁশিয়ারিতেই কাজ হলো। প্রশাসনের বুলডোজার নামার আগেই, স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অবৈধ দোকানপাট ও কাঠামো সরিয়ে নিতে শুরু করলেন ছোট ব্যবসায়ীরা।প্রশাসনের এই 'বুলডোজার অ্যাকশন'-এর কথা কানে আসতেই আর ঝুঁকি নেননি ছোট ব্যবসায়ীরা। জোরপূর্বক উচ্ছেদের মুখে পড়ে মালামাল ও দোকানের কাঠামোর ক্ষতি এড়াতে আজ সকাল থেকেই নিজেদের উদ্যোগে দোকান খোলার কাজ শুরু করে দেন তারা।