কৃষ্ণনগর ১: আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, কৃষ্ণনগরে বিজেপি জেলা কার্যালয় ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
নদীয়ার কৃষ্ণনগরের রজনী মুখার্জী লেনে অবস্থিত বিজেপির জেলা কার্যালয় ঘিরে দীর্ঘদিনের আইনি লড়াই নতুন মোড় নিল। আদালতের নির্দেশে সম্পত্তি থেকে বর্তমান দখলদারদের উচ্ছেদ করতে আদালতের প্রতিনিধিদের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়াত গৌতম সরকারের পরিবারের দাবি, এই সম্পত্তি তাঁদের মালিকানাধীন এবং আদালতে এক্সিকিউশন কেসে জয়লাভের পরও পূর্বে উচ্ছেদ প্রক্রিয়া বাধার মুখে পড়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত সব স্তরেই দখলদা