কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে চাকদা পৌরসভার বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্স হানা,এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার আনুমানিক 9 টা নাগাদ আয়কর দপ্তরের 4 জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান। সকাল সকাল হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে ঘুম ভাঙতেই আতঙ্ক ও কৌতূহল ছড়ায়