পাড়া: পাড়া থানার উদ্যোগে ভাঁউরিডি গ্রামে সাইবার সচেতনতা শিবির, সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা
Para, Purulia | Jul 15, 2026 পুরুলিয়া জেলার পাড়া থানার উদ্যোগে ভাঁউরিডি গ্রামের সাপ্তাহিক হাটে সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাড়া থানার ওসি স্নেহাশীষ মণ্ডল সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষকে সাইবার প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। বিশেষ করে ওটিপি, পিন, সিভিভি ব্যাংকের গোপন তথ্য কারও সঙ্গে ভাগ না করা,