মানবাজার ১: ভারত জাকাত মাঝি পারগানা মহল পুরুলিয়া জেলার আহবানে পাথরকাটা ময়দানে সমাবেশের প্রস্তুতি
ভারত জাকাত মাঝি পারগানা মহল পুরুলিয়া জেলার আহবানে এবং বিভিন্ন আদিবাসী গণ সংগঠনের সহায়তায় মানবাজার পাথরকাটা ফুটবল ময়দানে আগামী ২ রা নভেম্বর বিশাল আদিবাসী জন সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে।শুক্রবার বিকেল ৩ টা নাগাদ প্রায় লক্ষাধিক জন সমাবেশের লক্ষ্যে এদিন মাঠ পরিদর্শন করলেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য পনত পারগানা বৈদ্যনাথ হাঁসদা সহ আদিবাসী সংগঠনের নেতৃত্বরা।এদিন পরিদর্শনের সাথে ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগানা রতনলাল হাঁসদা।