ঝাড়গ্রাম: ঝুমুর গানে অশ্লীলতার বিরুদ্ধে ঝাড়গ্রাম শহরে ঝাড়গ্রাম জেলা ঝুমুর শিল্পী সমন্বয় মঞ্চের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদ সভা
ঝুমুর গানে অশ্লীলতার বিরুদ্ধে রবিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় ঝাড়গ্রাম জেলা ঝুমুর শিল্পী সমন্বয় মঞ্চের উদ্যোগে আয়োজিত হলো প্রতিবাদ সভা। এদিনের প্রতিবাদ সভায় আগামী দিনের দলীয় কর্মসূচি সম্পর্কে আলোচনা হয়। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি তরুণ মাহাতো,কুড়মি সংগঠনের একাধিক দলীয় নেতৃত্ব সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝুমুর শিল্পী, বাদ্যশিল্পী ও নৃত্য শিল্পীরা।