কল্যাণী: কল্যাণীর JNM হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত হাসপাতাল চত্বর, থানায় অভিযোগ পরিবারের
Kalyani, Nadia | Jul 5, 2025 চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠল নদীয়ার কল্যাণীর জেএনএম হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর মাথায় যন্ত্রণা এবং বমির উপসর্গ নিয়ে গত মঙ্গলবার হরিণঘাটা এলাকার বছর চারেকের এক শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। মৃত্য শিশুর পরিবার সূত্রে খবর শিশুর বয়স চার বছর তিন মাস, ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক মস্তিষ্কের সিটি স্ক্যানের পরামর্শ দেন। সিটি স্ক্যান করার পর থেকে সংজ্ঞাহীন হয়ে পড়ে,শনিবার সকালে মৃত্যু হয় ওই শিশুর। উত্তপ্ত হয়ে উঠে হাসপাতাল চত্বর।