পুরুলিয়া ১: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধসহ কয়েক দফা দাবিতে Di অফিসে গণ-ডেপুটেশন
সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে পুরুলিয়ায় জেলা বিদ্যালয় পরিদর্শকের (ডিআই) কার্যালয়ে গণ-ডেপুটেশন দিল *প্রাইভেট টিউটরস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন*। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকারি আইন ও আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের কিছু শিক্ষক ব্যক্তিগত টিউশন পরিচালনা করছেন।