বলরামপুর: বরাভূমে স্টেশনে অসুস্থ বৃদ্ধ,হাসপাতাল নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের
বরাভূম স্টেশন থেকে এক অসুস্থ বৃদ্ধকে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল বৃদ্ধের।স্থানীয় বাঁশগড় হাসপাতালে পৌঁছালে বৃদ্ধকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।মৃত বৃদ্ধের নাম মহাবীর প্রসাদ বয়স ৬১বছর বাড়ি বলরামপুর থানার নেওডি গ্রামে। কিভাবে এই ঘটনাটি ঘটলো পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলরামপুর থানার পুলিশ।