রায়গঞ্জ: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ, থানার দ্বারস্থ রায়গঞ্জের ৮২ বছরের বৃদ্ধা মা
রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা ৮২ বছরের বৃদ্ধা বিধবা বাসনা দাস নেশাগ্রস্ত ছেলের অত্যাচারের অভিযোগে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, তাঁর সেজো ছেলে গৌর দাস প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে নিয়ে তাঁকে মারধর ও হুমকি দেয়। শনিবার রাতেও বিবাদের জেরে তাঁকে চুল ধরে টেনে মারধর করা হয় বলে অভিযোগ। দীর্ঘদিনের অশান্তি থেকে মুক্তি পেতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।