পুরুলিয়া ২: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পুরুলিয়া শহরের আপনা ঘর আশ্রমে এক বিশেষ স্বেচ্ছাসেবক কার্যক্রম
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পুরুলিয়া শহরের আপনা ঘর আশ্রমে ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত এক বিশেষ স্বেচ্ছাসেবক কার্যক্রমের আয়োজন করা হয়। এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করে ভারত সরকার মেরা যুব ভারত পুরুলিয়া এবং এল দে রোড সারদা সোসাইটি।কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল প্রবীণ নাগরিকদের সঙ্গে তরুণ প্রজন্মের সম্পর্ক গড়ে তোলা। সহানুভূতি বৃদ্ধি করা এবং আশ্রমে বসবাসরত প্রবীণদের জীবনের মান উন্নত করা। তিন দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের অসংখ্য স্বেচ্ছাসেবক