Public App Logo
Jansamasya
News
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
सपा
कानपुर
Pm
Uttarpradesh

আমবাসায় উদ্ধার মানব কঙ্কাল। আমবাসা নতুন পল্লী এলাকায় চান্দ্রাই ছড়া থেকে উদ্ধার হয় এই কঙ্কাল। ছড়ার জল এবং স্থল মিলিয়ে কঙ্কালটি পড়েছিল। যে জায়গায় কঙ্কালটি পাওয়া গেছে সেই জায়গাটি ছিল নতুন পল্লী এলাকার বাসিন্দা খগেশ দেবনাথের । আজ সকালে ছড়ার পাশে খগেশ দেবনাথ এর জায়গায় কাজ করতে গিয়ে শ্রমিকরা কঙ্কালটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে মালিক খগেশ দেবনাথ কে জানালে উনি আমবাসা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ছুটে আসেন আমবাসা থানার ওসি নন্দন দাস। পুলিশ এসে কঙ্কালটি দেখতে পায়। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে । ঘটনাস্থলে ছুটে আসে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই । পাশাপাশি খবর দেওয়া হয় ডিসিএম, ফরেন্সিক টীম এবং চিকিৎসককে। খবর পেয়ে ছুটে আসেন ডি সি এম পূজা রিয়াং । কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক। ডি সি এম এর উপস্থিতিতে ফরেনসিক টিম মানব কঙ্কালটির পরীক্ষা-নিরীক্ষা করেন। এবং পরবর্তী সময় ঘটনাস্থলেই মানব কঙ্কাল টির ময়না তদন্ত করেন চিকিৎসক। জায়গার মালিক খগেশ দেবনাথ বলেন আজ সকালে উনার জায়গায় কাজ করতে এসে শ্রমিকরা এই কঙ্কাল দেখতে পায়। তখন শ্রমিকরা উনাকে জানালে উনি পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উচুই জানান সকালে খবর আসে নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়াতে একটি মানব কঙ্কাল পাওয়া যায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এখন তদন্তক্রমে জানা যাবে কঙ্কালটি কার বা কোথায় থেকে এসেছে। তিনি জানান আনুমানিক মাসখানেকের উপর হবে এই কঙ্কালটি। কারণ দেহের কোন অংশেই মাংস নেই। হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে নিয়ে গেছে। তিনি জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি কোন এক পুরুষের হবে। ফরেনসিক টিম তদন্তক্রমে হয়তোবা এর সঠিক তথ্য পাওয়া যাবে। এদিকে আমবাসায় মানব কঙ্কাল উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Amarpur, Gomati | Jul 29, 2026

MORE NEWS

তুই চাকমা থেকে মহিরামপাড়া রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী!
ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুই চাকমা থেকে মহিরামপাড়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা যেন প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতারই এক জ্বলন্ত দৃষ্টান্ত। বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত, অথচ সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ছে না। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের এই নিত্যদিনের দুর্ভোগ কি প্রশাসনের চোখে পড়ে না?
স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির বর্তমান পরিস্থিতির কারণে বিশেষ করে বর্ষার সময় দুর্ভোগ চরমে পৌঁছায়। বৃষ্টির জল জমে রাস্তার গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে, যার ফলে ছোট যানবাহন চলাচল যেমন দুঃসাধ্য হয়ে পড়ে, তেমনি জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত করতে গিয়েও চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে। একটি প্রাণহানির ঘটনা ঘটলে তার দায় কে নেবে এই প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে।
শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ জনগণ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থার কারণে তাঁদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অথচ প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও মেলেনি কোনো সুরাহা।
এলাকাবাসীর স্পষ্ট দাবি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবিলম্বে রাস্তাটি পরিদর্শন করে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন। আর কালক্ষেপণ নয় দ্রুত রাস্তার গর্তগুলো মেরামত করে সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করে তোলার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।
এখন দেখার বিষয়, জনসাধারণের দীর্ঘদিনের এই ন্যায্য দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে টনক নড়ে, নাকি আরও একটি দুর্ঘটনার অপেক্ষায় থাকবে প্রশাসন।

তুই চাকমা থেকে মহিরামপাড়া রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী! ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুই চাকমা থেকে মহিরামপাড়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা যেন প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতারই এক জ্বলন্ত দৃষ্টান্ত। বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত, অথচ সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ছে না। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের এই নিত্যদিনের দুর্ভোগ কি প্রশাসনের চোখে পড়ে না? স্থানীয়দের অভিযোগ, রাস্তাটির বর্তমান পরিস্থিতির কারণে বিশেষ করে বর্ষার সময় দুর্ভোগ চরমে পৌঁছায়। বৃষ্টির জল জমে রাস্তার গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে, যার ফলে ছোট যানবাহন চলাচল যেমন দুঃসাধ্য হয়ে পড়ে, তেমনি জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত করতে গিয়েও চরম বিপাকে পড়তে হয় এলাকাবাসীকে। একটি প্রাণহানির ঘটনা ঘটলে তার দায় কে নেবে এই প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং সাধারণ জনগণ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তার এমন বেহাল অবস্থার কারণে তাঁদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অথচ প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এলাকাবাসীর স্পষ্ট দাবি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অবিলম্বে রাস্তাটি পরিদর্শন করে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন। আর কালক্ষেপণ নয় দ্রুত রাস্তার গর্তগুলো মেরামত করে সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করে তোলার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। এখন দেখার বিষয়, জনসাধারণের দীর্ঘদিনের এই ন্যায্য দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে টনক নড়ে, নাকি আরও একটি দুর্ঘটনার অপেক্ষায় থাকবে প্রশাসন।

Amarpur, Gomati | Jul 29, 2026

আমবাসায় উদ্ধার মানব কঙ্কাল। আমবাসা নতুন পল্লী এলাকায় চান্দ্রাই ছড়া থেকে উদ্ধার হয় এই কঙ্কাল। ছড়ার জল এবং স্থল মিলিয়ে কঙ্কালটি পড়েছিল। যে জায়গায় কঙ্কালটি পাওয়া গেছে সেই জায়গাটি ছিল নতুন পল্লী এলাকার বাসিন্দা খগেশ দেবনাথের । আজ সকালে ছড়ার পাশে খগেশ দেবনাথ এর জায়গায় কাজ করতে গিয়ে শ্রমিকরা কঙ্কালটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে মালিক খগেশ দেবনাথ কে জানালে উনি আমবাসা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ছুটে আসেন আমবাসা থানার ওসি নন্দন দাস। পুলিশ এসে কঙ্কালটি দেখতে পায়। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে । ঘটনাস্থলে ছুটে আসে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই । পাশাপাশি খবর দেওয়া হয় ডিসিএম, ফরেন্সিক টীম এবং চিকিৎসককে। খবর পেয়ে ছুটে আসেন ডি সি এম পূজা রিয়াং । কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক। ডি সি এম এর উপস্থিতিতে ফরেনসিক টিম মানব কঙ্কালটির পরীক্ষা-নিরীক্ষা করেন। এবং পরবর্তী সময় ঘটনাস্থলেই মানব কঙ্কাল টির ময়না তদন্ত করেন চিকিৎসক। জায়গার মালিক খগেশ দেবনাথ বলেন আজ সকালে উনার জায়গায় কাজ করতে এসে শ্রমিকরা এই কঙ্কাল দেখতে পায়। তখন শ্রমিকরা উনাকে জানালে উনি পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উচুই জানান সকালে খবর আসে নতুন পল্লী এলাকার চান্দ্রাই ছড়াতে একটি মানব কঙ্কাল পাওয়া যায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এখন তদন্তক্রমে জানা যাবে কঙ্কালটি কার বা কোথায় থেকে এসেছে। তিনি জানান আনুমানিক মাসখানেকের উপর হবে এই কঙ্কালটি। কারণ দেহের কোন অংশেই মাংস নেই। হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে নিয়ে গেছে। তিনি জানান প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি কোন এক পুরুষের হবে। ফরেনসিক টিম তদন্তক্রমে হয়তোবা এর সঠিক তথ্য পাওয়া যাবে। এদিকে আমবাসায় মানব কঙ্কাল উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। - Amarpur News