রঘুনাথপুর ১: আদ্রা রেল স্টেশনে লিফটে আটকে এক শিশুসহ একাধিক মহিলা রেলযাত্রী, যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক
দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়ার আদ্রা রেল স্টেশনে লিফটে চরম বিপত্তি। লিফটের ভিতরে প্রায় ৩ ঘণ্টা আটকে থাকলো একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। দীর্ঘক্ষণ লিফটের ভিতরে আটকে থাকার পর অবশেষে বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।আদ্রা রেল স্টেশনের লিফট পরিষেবায় এবার এমনই চরম অব্যবস্থার অভিযোগ সামনে এলো। যা নিয়ে রেল যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।