পুরুলিয়া ১: চাকলতোড় অঞ্চলের কড়াডিতে নিবেদিতা মাহাতোর বাড়ি বাড়ি প্রচার
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেলবেলায় চাকলতোড় অঞ্চলের কড়াডি সংসদে জোরকদমে নির্বাচনী প্রচার করলেন নিবেদিতা মাহাতো। এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন।নিবেদিতা মাহাতো তাঁর বিশাল সংখ্যক সমর্থকদের সঙ্গে নিয়ে কড়াডি গ্রামের অলিগলি ঘুরে বেড়ান। প্রতিটি বাড়ির দরজায় গিয়ে তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ ও আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন।