বলরামপুর: বলরামপুরে ফেরার পথে বান্দোয়ান-বরাবাজার রাস্তায় কনেযাত্রী বোঝাই বাসের ভয়ঙ্কর দুর্ঘটনা,খাদের মুখে ঝুলে রইলো বাস
হিড় কলাবনি গ্রাম থেকে পুরুলিয়া জেলার বলরামপুর থানার তেঁতলো মাইতিডি গ্রামে ফেরার পথে দুর্ঘটনার কবলে কনেযাত্রী বোঝায় বাস। দুর্ঘটনায় আহত হয় বাসের মধ্যে থাকা প্রায় দশজনের বেশি পুরুষ ও মহিলা যাত্রী। শুক্রবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থেকে বরাবাজার গামী রাস্তার মাঝে ঝাড়খণ্ড সীমানার বাংগুড়দা সাহেব বাধ এলাকায়।