সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াতে বুধবার বিকাল চারটা নাগাদ আমুদিয়া বেসিক জুনিয়র স্কুল মাঠে ‘সিভিক অ্যাকশন প্রোগ্রাম’-এর আয়োজন করল ১৪৩ ব্যাটালিয়ন বিএসএফ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টু-আই-সি দেবেন্দার কুমার গুলাটি। তিনি স্থানীয় স্কুলের মেধাবী পড়ুয়াদের হাতে পুরস্কার এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দেন। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয়দের সুবিধার্থে তারা নিয়মিত স্বাস্থ্য শিবির