পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।শুক্রবার আনুমানিক বেলা ১.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী কেন্দা থানা এলাকার টুক্যা,ভরতডি,কুচুং,চাঁদড়া, কেশ্যা এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৫০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির কাজে ব্যাবহৃত ১ টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।