বলরামপুর: রথযাত্রার দিন দু ঘন্টায় সাতটি পৃথক দুর্ঘটনা বলরামপুরে মৃত এক যুবক, জখম ১৪ জন
রথযাত্রার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত দুঘণ্টার মধ্যে পুরুলিয়ার বলরামপুরে পৃথক পৃথক সাতটি জায়গায় সাতটি পৃথক পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগুলিতে আহত হয় মোট ১৫ জন। যার মধ্যে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে জলধর মাঝি নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেছেন।