রায়গঞ্জ: বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডালখোলার স্কুলপাড়ায়
বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডালখোলার স্কুলপাড়ায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত বৃদ্ধের নাম বৈদ্যনাথ সরকার, বয়েস আনুমানিক ৮০ বছর, বাড়ি ডালখোলার স্কুল পাড়ায়। পরিজনেদের দাবী দীর্ঘদিন শারীরিক সমস্যা নিয়ে মানসিক অবসাদে ছিলেন। পরিজনেদের ধারনা সেই অবসাদ থেকেই এভাবে আত্মঘাতী হয়েছেন তিনি। যদিও ক্যামেরার সামনে কিছুই জানাতে চায়নি পরিবারের কেউ।