পুরুলিয়া ১: বাইক র্যালিতে কাঁপালেন সুকান্ত মাহাতো: পরিবর্তনের ডাক দিয়ে কংগ্রেস প্রার্থীর ঝোড়ো প্রচার
হাতে আর মাত্র কয়েকটা দিন, তার পরেই অগ্নিপরীক্ষা। তার আগে বলরামপুর বিধানসভা এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন করতে রাজপথে নামল জাতীয় কংগ্রেস। রবিবার বলরামপুর বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী সুকান্ত মাহাতোর সমর্থনে আয়োজিত এক বিশাল বাইক র্যালি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করল। চিত্র বলরামপুর বিধানসভার বিভিন্ন গ্রামের।