পুরুলিয়া ১: পুরুলিয়া পুলিশ সুপার কার্যালয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ওয়েল্ডিং মিস্ত্রি
পুরুলিয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে শেডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হলেন এক ওয়েল্ডিং মিস্ত্রি। আহত ওই ব্যক্তির নাম শেখ শাহজাহান আনসারী। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের ঈদগাহ মহল্লা এলাকায়। বর্তমানে তিনি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অন্যান্য দিনের মতোই জেলা পুলিশ সুপার কার্যালয়ে শেড নির্মাণের কাজ করছিলেন।