ইটাহার: আবাস যোজনার সমীক্ষায় গড়িমসির আভিযোগ তুলে ইটাহার গ্রাম পঞ্চায়েত দফতরের গেটে তালা মেরে বিক্ষোভ বাসিন্দাদেরদের
প্রধান মন্ত্রী আবাস যোজনায় নতুন ঘরের সমীক্ষায় গড়িমসির আভিযোগ তুলে ইটাহার গ্রাম পঞ্চায়েত দফতরের গেটে তালা মেরে বিক্ষোভ দেখাল মির্জাতপুর গ্রামের ক্ষুদ্ধ বাসিন্দারা। বুধবার এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত দপ্তরে। বিক্ষোভের জেরে পঞ্চায়েত অফিসে আটকে পড়েন প্রধান সহ দপ্তরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। ইটাহার গ্রাম পঞ্চায়েতের অধীনে অধিকাংশ বুথে আবাসের সমীক্ষা হলেও বাগবাড়ি এলাকার মিরজাতপুর গ্রামে এখনও কোনও সমীক্ষা হয়নি।