চুলকাটির জঙ্গল সংলগ্ন নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপ্রস্থ এলাকার এক বাসিন্দাকে গতকাল অর্থাৎ ৭ ই ফেব্রুয়ারি বিকালে চুলকাটি জঙ্গল থেকে উদ্ধার করে সন্ধ্যায় নিয়ে আসা হয় পাথরপ্রতিমার মাধবনগর গ্রামীণ হাসপাতালে,পরে সেখান থেকে তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন,পাথরপ্রতিমা থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়