নলহাটি ২: লোহাপুরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল তুলে দিলেন সংসদ শতাব্দী রায়, শেষে একি বললেন
লোহাপুরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তার সাংসদ এলাকার উন্নয়ন তহবিল থেকে ঐ ব্যক্তিদের হাতে এগুলি তুলে দেন।মোট ৫৫ জনের হাতে তুলে দেওয়া হয় এই সরঞ্জাম গুলি।অনেকের নাম নথিভুক্ত না হওয়ার জন্য তাদেরকে ভবিষ্যতে আবার এরকম অনুষ্ঠান করে ওই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে তাদের ব্যবহৃত সরঞ্জাম আবার দেওয়া হবে ।