কৃষ্ণনগর ১: আজ আবারও কৃষ্ণনগর হেড পোস্ট অফিসে মেইল মারফত বোমা আতঙ্কের হুমকি, তড়িঘড়ি ডাকা হল বোম স্কোয়াড,জোরকদমে তল্লাশি
গতকালকের পর আজ আবারো বোমা আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার কৃষ্ণনগর হেড পোস্ট অফিসে। পোস্ট অফিস সূত্রে জানা যায় মেইল মারফত একটি হুমকি চিঠি আসে। যেখানে লেখা আছে সায়ানাইড গ্যাস ভর্তি আরডিএক্স বোমা দুপুর ১২ টা ১০ মিনিটে আপনার পাসপোর্ট অফিসে বিস্ফোরণ ঘটাবে। ১১ টার মধ্যে সকলকে সরিয়ে দিন। এইরকম মিল পাওয়ার পরেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেওয়া হয় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এসে, কর্মী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা গ্রাহকদের বাইরে বের করা হয়।