রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য! মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার পায়ে হাত দিয়ে প্রণাম বিজেপি বিধায়ক ধ্রুব সাহার
#BJP #TMC #DhruvaSaha #MamataBanerjee #Rampurhat #Birbhum #PoliticalCourtesy #BreakingNews
রামপুরহাটের কুশুম্বা গ্রামে দেখা গেল এক বিরল সৌজন্যের নজির। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
জানা গিয়েছে, আজ রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলে একটি অনুষ্ঠান সেরে ফেরার পথে গ্রামের একটি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ছিলেন অনিল মুখোপাধ্যায়। সেই সময় তাঁকে দেখতে পেয়ে তাঁর দিকে এগিয়ে যান বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
ধ্রুব সাহাকে দেখে করজোড়ে নমস্কার করেন অনিল মুখোপাধ্যায়। এরপরই সকলকে অবাক করে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ভুলে এই সৌজন্যের মুহূর্তের সাক্ষী থাকলেন কুশুম্বা গ্রামের মানুষ।
বক্তব্য অনিল মুখোপাধ্যায় — মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা
Suri 2, Birbhum | Jul 18, 2026