সাঁওতালি সাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন কলেন্দ্রনাথ মান্ডি।শনিবার কোলকাতার দেশপ্রিয় পার্কে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কোলকাতা পৌরসভার সহযোগিতায় আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বঙ্গভূষণ পুরস্কার কলেন্দ্রনাথ মান্ডির হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।কলেন্দ্রনাথ মান্ডি সাঁওতালি ভাষায় একাধিক নাটক,কাব্য,প্রবন্ধ রচনা করেছেন।