রায়গঞ্জ: রায়গঞ্জে প্রথমবার অ্যাপোলো ক্লিনিক উদ্বোধন, উন্নত চিকিৎসা পরিষেবা পাবে শহরবাসী।
শহরবাসীর জন্য উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে রায়গঞ্জের উকিলপাড়ায় উদ্বোধন হল অ্যাপোলো ক্লিনিক। শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তি। অ্যাপোলো গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি দেশের ১০৫তম অ্যাপোলো ক্লিনিক। প্রাথমিকভাবে এখানে ওপিডি পরিষেবা ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি সপ্তাহ ও মাসের নির্দিষ্ট দিনে কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও রোগী দেখবেন।