চ্যাংড়াবান্ধা সরকারি ট্রাক পার্কিংয়ে ট্রাকের যন্ত্রাংশ চুরির অভিযোগ। চ্যাংড়াবান্ধা সরকারী ট্রাক পার্কিং প্রতিনিয়ত চুরি হচ্ছে ট্রাকের যন্ত্রাংশ। চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে রয়েছে একটিমাত্র সরকারি পার্কিং। সুবিধা পোর্টালের নিয়ম অনুযায়ী ট্রাক ঢুকানো হয় পার্কিং। গতকাল গাড়ি পার্কিংয়ে ঢুকানো হলেও, যেতে পারেনি বাংলাদেশে। আজ সকালে এসে দেখে ট্রাকের ব্যাটারি চুরি। একটি গাড়িতে নয়! দুটি গাড়ি থেকে চারটি ব্যাটারি চুরি হয়েছে।