পুরুলিয়া ১: মদ বিরোধী অভিযানে উত্তেজনা: গাড়াফুসড় গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে বিক্রেতার বচসা
এলাকায় অবৈধ মদের রমরমা কারবার বন্ধ করতে গিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হলো পুরুলিয়ার গাড়াফুসড় গ্রামে। গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মদের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে মদ বিক্রেতার সঙ্গে তাঁদের ব্যাপক বচসা বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।