মানবাজার ২: ফুলডুংরি থেকে ঝইরবাদ পর্যন্ত পথশ্রী-৪ রাস্তার কাজ পরিদর্শনে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ
মানবাজার-২ ব্লকের আঁকরো-বড়কদম গ্রাম পঞ্চায়েতের ফুলডুংরি থেকে ঝইরবাদ পর্যন্ত পথশ্রী-৪ রাস্তার ঢালাই রাস্তার কাজ চলছে।শনিবার বেলা ১২ টা নাগাদ সেই রাস্তার কাজ পরিদর্শনে যান পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো।তিনি জানান দীর্ঘদিনের এলাকাবাসীর দাবি মেনে রাস্তাটি নির্মাণ হচ্ছে।