রায়গঞ্জ: মহারাজায় মিনি ইনডোর স্টেডিয়ামের পরিকল্পনা, জমি ঘুরে দেখলেন বিধায়ক
হেমতাবাদ বিধানসভায় প্রস্তাবিত মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের জন্য বুধবার রায়গঞ্জ ব্লকের মহারাজায় সরকারি জমি পরিদর্শন করেন বিধায়ক হরিপদ বর্মন। তাঁর সঙ্গে ছিলেন বিএলঅ্যান্ডএলআরও, ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং বিজেপি নেতারা। বিধায়ক জানান, চলতি বছরের বাজেটে প্রতিটি বিধানসভায় মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। মহারাজা স্কুল সংলগ্ন জমিতে ডিপিআর তৈরির কাজ শুরু হবে। তাঁর দাবি, স্টেডিয়াম নির্মিত হলে এলাকার খেলোয়াড়রা উন্নত ক্রীড়ার সুবিধা পাবে।