বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ মেয়ের সন্ধান পেতে থানায় নিখোঁজ ডায়েরি করেন রাধেশ্যাম রাজবংশী,সূত্রের খবর রাজবংশীপাড়ার বাসিন্দা যুবতী সোনালী রাজবংশীর (২৪) বিয়ে ঠিক হয়েছিল আগামী ৪ মার্চ ধাত্রীগ্রামের বাসিন্দা ব্যবসায়ী এক যুবকের সঙ্গে,মেয়ের বিয়েকে কেন্দ্র করে কেনাকাটা সম্পূর্ণ করে ফেলেছেন যুবতীর বাবা রাধেশ্যাম রাজবংশী,বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় যুবতি,রাত গভীর হয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে ওঠে পিতা মাতা সহ পরিবার।