বলরামপুর: রামনবমী উপলক্ষে লাঠি খেলা প্রদর্শন ও শোভাযাত্রার আয়োজন তেঁতলো গ্রামে
ধর্মীয় মর্যাদা ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে রামনবমী পালন করল বলরামপুর ব্লকের তেঁতলো গ্রামবাসী । শনিবার বিকেল পাঁচটা নাগাদ ওই গ্রামের বজরংবলী মন্দিরে পূজা অর্চনার পর আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন, যা দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান অসংখ্য মানুষ।