মানবাজার ২: ১৬ দফা দাবিতে মানবাজার-২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিলো আদিবাসী কুড়মী সমাজ
একাধিক দাবিতে মানবাজার দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী কর্মী সমাজ।সোমবার বিকেল ৫ পাঁচটা পর্যন্ত এই ডেপুটেশন কর্মসূচি চলে। বোরো কালিতলা মোড় থেকে মিছিল সহকারে বোরো ব্লক পৌঁছান আদিবাসী কুড়মী সমাজের সদস্যরা।মূলত আদিবাসী কর্মী সমাজ কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা, মিসিং প্লটের তদন্ত, অবিলম্বে বেআইনি পাথর খাদান বন্ধ সহ ১৬ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি হয়।