পাড়া: পাড়া ব্লকের আমচাতর গ্রামে বিজেপির বিজয় মিছিলে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | May 22, 2026 পশ্চিমবঙ্গ ২০২৬ বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে বিজেপির ব্যাপকভাবে জয়লাভ এর পাশাপাশি পুরুলিয়া জেলা ও পাড়া বিধানসভায় বিজেপির ব্যাপকভাবে জয় লাভের খুশিতে পাড়া ব্লকের দেউলী গ্রাম পঞ্চায়েতের আমচাতর গ্রামে শুক্রবার বেলা এগারোটা নাগাদ বিজেপি কর্মী সমর্থকদের বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। এদিন প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা আবির মেখে বাজনা বাজিয়ে বিজয় মিছিল করেন। বিজয় মিছিলে কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।