রঘুনাথপুর ২: উসিড় গ্রামে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের ,চাঞ্চল্য,হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক। বছর 37এর মৃত ঐ যুবকের নাম জয়দেব মাহাত। তার বাড়ি পুরুলিয়ার সাঁওতালডিহি থানার আয়ত্বে থাকা ভোজুডি পুলিশ ফাঁড়ির অন্তর্গত রঘুনাথপুর 2নম্বর ব্লকের উসিড় গ্রামে।জানা যায় বৃহস্পতিবার বিকেলের দিকে যুবকটি পরিবারের আত্মীয়দের অজান্তে ছাদের উপর থেকে ঝাঁপ দিলে ঘটনাটি পরিবারের আত্মীয়দের নজরে আসতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।