পুরুলিয়া ১: অবৈধ বালি বোঝাই ট্রাক্টরসহ চালককে গ্রেফতার করে কোর্টে ফরওয়ার্ড করল কোটসিলা থানার পুলিশ
জেলায় অবৈধ বালি পাচার ও মাফিয়া রাজ রুখতে ফের বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলার কোটশিলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতের এক রুদ্ধশ্বাস অভিযানে চালকসহ দুটি বালি বোঝাই ট্র্যাক্টর আটক করল পুলিশ প্রশাসন। ধৃত চালককে ইতিমাজেই জেলা আদালতে পেশ করা হয়েছে।