নিতুড়িয়া: নিতুড়িয়ার বাঘারডাঙ্গা জুনিয়র হাইস্কুলের ৪৪নম্বর বুথে ভোট দিলেন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের BJPপ্রার্থী মামণি বাউরি
রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মামনি বাউরি তার নিজের গ্রামের অর্থাৎ নিতুড়িয়া ব্লকের আহিড়বাড়ীর বাঘারডাঙ্গা জুনিয়র হাইস্কুলে ৪৪নম্বর বুথে নিজের ভোট নিজে দিয়ে তিনি জানান খুব ভাল ভোট হচ্ছে।আইন শৃঙ্খলা বজায় রেখে নির্ভয়ে ভোট হচ্ছে।আমাদের ভোট হচ্ছে পরিবর্তনের লক্ষ্যে ভোট। এবারের ভোট হচ্ছে নারী সুরক্ষার ভোট। এবারের ভোট হচ্ছে অন্নপূর্ণা যোজনার ভোট। এবারের ভোট হচ্ছে অভয়ার বিচারের ভোট।