বান্দোয়ান: গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান থানা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড়ো অভিযান চালালো বরাবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে বান্দোয়ান থানা এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বড়সড়ো অভিযান চালালো বরাবাজার সার্কেল আফগারি দপ্তর।রবিবার রাত্রি আটটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় বান্দোয়ান থানার বনগড়া,লেধাশোল,কুমড়া, রাহামদা এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ১২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,এবং ৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির জন্য ২ টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।