রঘুনাথপুর ১: বেড়ো বাসস্ট্যান্ডের অদূরে ধনিয়ার ডাঙ্গা এলাকা থেকে ১ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য
মঙ্গলবার বিকেলে রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে রঘুনাথপুর থানার অন্তর্গত বেড়ো বাসস্ট্যান্ডের অদূরে ধনিয়ার ডাঙ্গা এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ।জানা যায় আনুমানিক বছর 40এর ঐ ব্যক্তিটিকে বেড়ো বাসস্ট্যান্ডের অদূরে রাস্তার উপর ছিন্নভিন্ন অবস্হায় স্হানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর জানালে রঘুনাথপুর থানার পুলিশ ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে। পুলিশের অনুমান কোন গাড়ির চাকায় পৃষ্ঠ হয়েই মৃত্যু হয়েছে তার।