কেউ বাড়ি ফিরছিলেন!কেউ কাজে আসছিলেন-কেউ আবার প্রিয়জনের সাথে দেখা করতে -সব শেষ হয়ে গেলো এক নিমেষেই!দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা দ্রুতগামী সরকারি বাসের। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি - ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়কের উল্লাডাবরী এলাকায়। জানা গেছে, শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল এনবিএসটিসির একটি সিএনজি বাস। সে সময় উল্লাডাবরি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি।