নিতুড়িয়া: ভোট পার হতেই জলের দাবীতে নিতুড়িয়াতে পঞ্চায়েত ঘেরাও করে আন্দোলনে মহিলারা
গ্রীষ্মের তীব্র দাবদাহে গরমের পারদ যত বাড়ছে ততই বাড়ছে পানীয় জলের সঙ্কট। টাইম কলে পর্যাপ্ত পরিমানে পাওয়া যাচ্ছে না জাতীয় দল। যার ফলে দেখা দিয়েছে জলের তীব্র হাহাকার। ঘটনা পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারুইপাড়া, বড়া, ঢাঙ্গাজোড় ও ভামুরিয়া গ্রামের। পানীয় জলের জন্য গ্রামবাসীদের ছুটতে হচ্ছে বহু দূরে। পঞ্চায়েত, ব্লক ও পিএইচই দপ্তরকে অভিযোগ জানিয়ে কোন সুরাহা না মেলায় গ্রামবাসীরা আন্দোলন নেমেছে।