চোপড়া: স্ত্রীকে নিতে এসে আর ফেরা হল না! শ্বশুরবাড়ির পুকুরে যুবকের রহস্যজনক মৃত্যু
শশুর বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের মন্ডল বস্তি এলাকায়, জানা যায় শহীদ আলী নামে মৃত যুবক বয়স আনুমানিক ২৪ বছর সে তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে এসেছিলেন। সেখানেই চাষ জমির পার্শ্ববর্তী এলাকায় একটি পুকুরে ডুবে যায় ওই যুবক, পরবর্তীতে স্থানীয়রা জোড়কদমে খোঁজাখুঁজির পর ওই যুবককে উদ্ধার করে চোপড়া ব্লক দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তেই কান্নায