পুরুলিয়া ১: তৃণমূল ছাড়লেন পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলার বিভাস রঞ্জন দাস
দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করলেন পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের চারবারের কাউন্সিলার বিভাস রঞ্জন দাস। সোমবার তিনি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব লোচন সরেন-এর কাছে দলত্যাগের সিদ্ধান্ত জানিয়ে পদত্যাগপত্র জমা দেন। দলত্যাগের পর বিভাস দাস বলেন, "দলের মধ্যে থেকে মানুষের জন্য ঠিকভাবে কাজ করা যাচ্ছিল না। বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।"