রায়গঞ্জ: ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি, সর্বস্ব খুইয়ে অসহায় লহন্ডার বৃদ্ধা রায়গঞ্জ থানার দারস্থ
রায়গঞ্জের লহন্ডা এলাকায় ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী বাসন্তী বর্মন (৬২) জানান, শুক্রবার সকালে বাড়িতে তালা দিয়ে বাইরে যান। বিকেলে ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা ও ঘর লন্ডভন্ড। তাঁর দাবি, ১৫ হাজার টাকা, প্রায় ২ ভরি সোনার গয়না, ১০ ভরির বেশি রুপোর অলঙ্কার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে। শুক্রবার রাতে তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।