পুরুলিয়া ১: শোলে সিনেমার বীরুর কায়দায় ভালোবাসার টানে জল ট্যাঙ্কে যুবক, দুলমি নজরুল স্কুল এলাকায় ব্যাপক চাঞ্চল্য
যেন সিনেমার দৃশ্য নেমে এল বাস্তবে! ‘শোলে’ সিনেমার সেই বিখ্যাত দৃশ্যের কথা মনে করিয়ে দিয়ে নিজের ভালোবাসার টানে এক যুবক উঠে পড়লেন বিশালাকার এক জল ট্যাংকির উপরে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দুলমি নজরুল স্কুল এলাকায়, যা কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলবাহিনীর কর্মী ও সিভিল ডিফেন্সের কর্মীরা অবশেষে দীর্ঘক্ষণ পরে ওই যুবককে জল ট্যাংকি থেকে নামাতে সক্ষম হয়।