রঘুনাথপুর ১: পথ দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু,হাসপাতাল থেকে দেহ PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
রাস্তা পারাপার করার সময় অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম বিপ্লব দেওঘরিয়া।তার বাড়ি পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত আনাড়াতে। জানা যায়,সোমবার রাত্রে বিপ্লব বাবু পুরুলিয়ার-বরাকর রাজ্য সড়কে আদ্রা থানার অন্তর্গত ডুমুরাকুড়ি গ্রামের কাছে যখন রাস্তা পারাপার করছিলেন তখন কোন গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।রক্তাক্ত অবস্হায় স্হানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর জানালে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।